খালেদার কার্যালয়ের সামনে 'ককটেল'
Mon February 15, 2010 - 1:36pm BdSTঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে সোমবার সকালে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে।
সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক ওই বস্তুটিকে ককটেল বললেও তা ককটেল কি না, তা এখনো নিশ্চিত করেনি পুলিশ।
গুলশানের ওই ভবন বিএনপি চেয়ারপারসন খালেদা তার রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে।

