Abdulla


Abdulla's picture

Personal Information

Name
abdulla
City
Montreal
Country
Canada

History

Member for
1 year 33 weeks

Recent Posts

বঙ্গবন্ধুর সমাধিতে: সৈয়দ শামসুল হক

বঙ্গবন্ধুর সমাধিতে
সৈয়দ শামসুল হক

এই পৃথিবীতে আর আকাশ দেখিনি আমি এতো_ অবনত_
ঘুমন্ত শিশুর মুখে যেন চুমো খাবে পিতা নামিয়েছে_ মুখ;
প্রান্তর এতোটা বড় যেন মাতৃশরীরের ঘ্রাণলাগা শাড়ি;
আদিকবি পয়ারের মতো অন্তমিল নদী এতো শান্তস্বর;
এতোই সজল মাটি কৃষকের পিঠ যেন ঘামে ভিজে আছে;

যদিও বৃষ্টির কাল নয় তবু গাছ এতো ধোয়ানো সবুজ;
দেখিনি এমন করে পাখিদের কাছে ব্যর্থ ব্যাধের ধনুক_

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি: নির্মলেন্দু গুণ

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি
নির্মলেন্দু গুণ

সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

শহিদ মিনার থেকে খসে-পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি।
আমি তাঁর কথা বলতে এসেছি।

তিনি এসেছেন ফিরে-শামসুর রাহমান

তিনি এসেছেন ফিরে
শামসুর রাহমান

লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর
মধুমতি নদীটির বুক থেকে বেদনাবিহ্বল
ধ্বনি উঠে মেঘমালা ছুঁয়ে
ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়।

এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু
তাঁরই কথা বলে;
মেঘনা নদীর মাঝি যখন নদীতে
ভাটিয়ালী সুর তোলে, তার
পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস,
যখন কৃষক কাস্তে হাতে
ফসলের যৌবনের উদ্ভিন্ন উল্লাস দেখে মাতে,

কফিন কাহিনী

মহাদেব সাহা

চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি কফিন
একজন বললো দেখো ভিতরে রঙিন
রক্তমাখা জামা ছিলো হয়ে গেছে ফুল
চোখ দুটি মেঘে মেঘে ব্যথিত বকুল!

চারজন দেবদূত এসে ঘিরে আছে এক শবদেহ
একজন বললো দেখো ভিতরে সন্দেহ
যেমন মানুষ ছিলো মানুষটি নাই

মাটির মানচিত্র হয়ে ফুটে আছে তাই!

চারজন দেবদূত এসে ঘিরে আছে একটি শরীর
একজন বললো দেখো ভিতরে কী স্থির
মৃত নয়, দেহ নয়, দেশ শুয়ে আছে

ইতিহাসের দায়মুক্তি: মুনতাসীর মামুন

বঙ্গবন্ধু হত্যার বিচারে হাইকোর্ট যে রায় দিয়েছিল, আপীল বিভাগ তা বহাল রেখেছে। সারাদেশের মানুষ, প্রবাসী বাঙালী_সবাই এ রকম ইতিবাচক রায়ই আশা করেছিল। কারণ হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের রায় মোটামুটি বহাল রেখেছিল। তবুও অনেকের মনের সন্দেহ দূর হয়নি, বিশেষ করে পূর্ববতর্ী প্রধান বিচারপতিদের কার্যকলাপের কারণে। এর শ্রেষ্ঠ উদাহরণ মোদাচ্ছের নামে এক ব্যক্তি। আওয়ামী লীগের দু'একজন নেতা বলেছিলেন, ভাই বিশ্বাস নেই। আপনি

রায়টি হোক আইনের শাসন প্রতিষ্ঠার দিক নির্দেশনা: সৈয়দ আবুল মকসুদ

দীর্ঘ প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার চূড়ান্ত রায় সর্বোচ্চ আদালত থেকে ঘোষিত হয়েছে। বঙ্গবন্ধু হত্যা কোনো স্বাভাবিক বা অস্বাভাবিক খুনের ঘটনা নয়। পনেরোই আগস্ট ’৭৫ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। একই সঙ্গে ঘাতকেরা বেগম ফজিলাতুন্নেসা, তাঁদের তিন ছেলে—শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং তাঁদের দুই পুত্রবধূকেও হত্যা করে। শুধু তাই নয়, বঙ্গবন্ধুর অন্য কয়েকজন আত্মীয়কেও হত্যা করা হয়। বাঙালি জাতির ইতিহাসে এমন

৭ নভেম্বর নিয়ে তৈরি মিথ ও মিথ্যার ফানুস

৭ নভেম্বর নিয়ে তৈরি মিথ ও মিথ্যার ফানুস :
কালের আয়নায় আবদুল গাফ্ফার চৌধুরী