দৈনিক আমাদের সময়ে নাজনীন ইলিয়াস একটি ছোট খবর দিয়েছেন। খবরটি হলো এমন-
‘একুশে রাত’ টক-শোর এককালীন উপস্থাপক সাংবাদিক ও লেখক মোজাম্মেল বাবু হঠাৎ অস্থির হয়ে আবোল-তাবোল বকছেন। এটিএন বাংলার ‘অন্যদৃষ্টি’, চ্যানেল ওয়ানের ‘নির্বাচিত খবর’ এবং আরটিভির একটি টক-শোতে মোজাম্মেল বাবু সত্যমিথ্যার রঙ লাগিয়ে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। আর এখন তিনি বিএনপির বিরুদ্ধে লিখে যাচ্ছেন ‘আমাদের সময়’-এ।

তুমি যদি ডাকো,
ভেবেছিলাম সম্পর্কের দ্বিতীয় পর্ব আজকে লিখবো। কিন্তু আমার আগের লেখায় লন্ডন থেকে সৌরভ কামাল সাহেব কিছু মন্তব্য করেছেন, যা আমাকে ভাবিয়ে তুলেছে। তাই তার কথার একটু উত্তর দেয়া মনে করছি।